Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। বুধবার (৩ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

 

লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপেতে এই অনুষ্ঠানে অংশ নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, পাবর্ত্য চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ।

 

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার। মহান গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ এই ঘটনার স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের সব স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বিএনপির দিবসটি উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানে ঢাকার মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সুনন্দ মিত্র থের, জিন প্রিয় ভিক্ষু, খাগড়াছড়ি বৌদ্ধ মন্দিরের ইন্দ্র বংশ ভিক্ষু উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে তুরণ দে, মিল্টন বড়ুয়া, সত্যজিত বড়ুয়া, জিকু বড়ুয়া, বিদ্যুত বড়ুয়া, দীপু বড়ুয়া, প্রতিম বড়ুয়া প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।

 

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সভাপতিত্বে ও সুভাষ চন্দ্র চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বিজন কান্তি সরকার, বৌদ্ধ সম্প্রদায় সদস্যদের থেকে সাচিং প্রু জেরি, উদয় কুসুম বড়ুয়া, সুশীল বড়ুয়া, মৈত্রী চাকমা, প্রবীন চন্দ্র চাকমা, চন্দ্র কুমার বড়ুয়া, পার্থ প্রতিম বড়ুয়া, কোহিলী দেওয়ান, সনত তালুকদার, ঝন্টু কুমার বড়ুয়া, রুবেল বড়ুয়া প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।