Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের ন্যূনতম বেতন নির্ধারণ করছে সরকার

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের ন্যূনতম বেতন নির্ধারণ করছে সরকার

সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের ন্যূনতম বেতন নির্ধারণ করে দিচ্ছে সরকার। এ সংক্রান্ত বিধি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এ সুপারিশ করেছে।

 

জানা গেছে, এ সংক্রান্ত খসড়া মন্ত্রণালয়ে জমা রয়েছে। বিষয়টি জাতীয় সংসদে পাস হলে আইনে যুক্ত হবে। তখন নতুন বিধিটি বাস্তবায়ন করেত বাধ্য হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাদের জন্য আইনানুযায়ী ন্যূনতম বেতন নির্ধারণ করা আছে। তবে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের বেতন সে তুলনায় অনেক কম। এ অবস্থায় বেতনে সামঞ্জস্য আনার উদ্যোগ নেয় ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়।

 

সে অনুযায়ী, বিধিটি পাস হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও অধ্যাপকদের সরকারি বিশ্ববিদ্যালয়ের সমান বেতন দিতে হবে। চাইলে এর বেশিও দিতে পারবে, তবে কম দিতে পারবে না। শিক্ষক-কর্মকর্তাদের যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারণ করতে হবে।

 

এ বিষয়ে কমিটির ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বেতনের বিষয়ে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদে বিষয়টি পাস হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানতে বাধ্য হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।