Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বেশি দামে ডিম ও মুরগী বিক্রির অপরাধে জরিমানা

admin • 22 Oct 2024, 02:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেশি দামে ডিম ও মুরগী বিক্রির অপরাধে জরিমানা

সরকার নির্ধারিত মুল্যর তোয়াক্কা না করে অধিক দামে ডিম ও মুরগী বিক্রির অপরাধে কুষ্টিয়ার কুমারখালীতে সাব্বির ডিম ভান্ডার, হলবাজার ডিম ভান্ডার ও মুরগী ব্যবসায়ী নিজাম নামের ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত।

 

অভিযান পরিচালনাকাল প্রানী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ক্রয়বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে ডিম ও মুরগী বিক্রির অপরাধে কৃষি বিবরণ আইন ১৮ ( ক) ধারায় তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।