Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

বেরোবি ভিসির বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বেরোবি ভিসির বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনার পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ভিসির বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে পুলিশ এসে ভিসিকে উদ্ধার করে।

 

সোমবার (১৬ জুলাই) ‍দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আন্দোলকারী শিক্ষার্থীদের সাথে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনার পর থেকে উত্তাল রয়েছে বেরোবি ক্যাম্পাস। এই ঘটনা জানাজানি হলে পুরো ক্যাম্পাস দখলে নেয় আন্দোলনকারীরা। পরে তারা ভিসির বাসভবনে হামলা চালিয়ে ভিসির গাড়ি, প্রোভিসির গাড়ি, পুলিশের কাভার্ডভ্যানসহ পাচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। প্রায় প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে পুলিশ এসে ভিসিকে উদ্ধার করে।

 

আন্দোলনকারী শিক্ষর্থীরা জানায়, আমরা আন্দোলনকারীরা রংপুর শহর হয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটে অবস্থান নিলে পুলিশ আমাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল রাবার বুলেট ছুরে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থীরা আহত সাইদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।