Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

বেরোবির সাবেক প্রক্টর ৩ দিনের রিমান্ডে

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বেরোবির সাবেক প্রক্টর ৩ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে তোলা হয় এবং ৫ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়।

বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে নগরীর আলমনগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার বিরুদ্ধে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশের গুলিতে আবু সাঈদ হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পিবিআই রংপুর।

এদিকে, আবু সাইদ হত্যা মামলার দ্বিতীয় ধাপের নাম সংযুক্তে যে ৭ জনের নাম এসেছে তাদের ব্যাপারে আদালত তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআইকে। গ্রেফতারি পরোয়ানা জারির আগেই সাবেক প্রক্টরকে গ্রেপ্তারের প্রতিবাদে পিবিআই অফিসে অবস্থান কর্মসূচি পালন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।