Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবির বিতর্ক সংগঠন "ব্রুডার" নেতৃত্বে বাপ্পী ও সাব্বির

admin • 29 Jan 2023, 09:01 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেরোবির বিতর্ক সংগঠন "ব্রুডার" নেতৃত্বে বাপ্পী ও সাব্বির

রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন ( ব্রুডা ) এর কার্যনির্বাহী কমিটি ২০২২-২৩ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটায় জাতীয় আ:ন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

নতুন কমিটিতে ১ বছরের মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাঈদুর জামান বাপ্পী এবং সাধারণ সম্পাদক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাব্বির ইশতিয়াক আহমেদ। সাংগঠনিক সম্পাদক ইংরেজী বিভাগের পঙ্কজ রায় এবং অর্থ সম্পাদক পরিসংখ্যান বিভাগের খোকন ইসলাম। মোট পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্রুডার মডারেটর পরিমল চন্দ্র বর্মণ, তাবিউর রহমান প্রধান। আরো উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যাবস্থপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আসিফ আল মতিন, ভুগোল ও পরিবেশ বিজ্ঙান বিভাগের সহযোগী অধ্যাপক আতিউর রহমান, রংপুর অঞ্চলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আলী আসলাম, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, এবং উত্তর বাংলা ডটকমের প্রকাশক মুরাদ মাহমুদ।

 

ব্রুডার মোডারেটর তাবিউর রহমান প্রধান বলেন, নতুন কমিটির কাছে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। তারা আরো অনেক ভালো কিছু করবে সামনের দিনগুলো।

 

নতুন সভাপতি সাঈদুর জামান বাপ্পী নতুন উদ্যেমে কাজ করার প্রসঙ্গে বলেন, ব্রুডার বিশ্ববিদ্যালয়সহ এর বাইরেও যেরকম সুনাম অটুট রেখে কাজ চালিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতার বাইরে আমরা ব্রুডাকে নতুন কিছু দিতে চাই।

 

উল্লেখ্যে, ব্রুডার আয়োজনে জাতীয় আ:ন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয়েছে আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন (রুডো)।

বিতর্কে চ্যাম্পিয়ন হয় আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয় রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন, রুডো। ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক হন আয়মানুল ইসলাম সাইফার, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।