এক্সক্লসিভ
জেলার খবর
বেরোবির নতুন কোষাধ্যক্ষ ড. মজিব উদ্দিন
admin
• 24 Aug 2022, 01:47 AM
• পঠিত 0 বার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান, ট্যুরিজমম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ আগস্ট) আগামী ৪ বছরের জন্য ওই পদে তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
পূর্বের কোষাধ্যক্ষের পদ শূন্য হওয়ায় ১৪ মাস পর নতুন কোষাধ্যক্ষ পেল বিশ্ববিদ্যালয়টি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২য় কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড. হাসিবুর রশিদ কোষাধ্যক্ষ পদ থেকে উপাচার্য পদে যোগদান করলে গত বছরের জুন মাস থেকে ঐ পদটি ফাঁকা ছিল।
অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমেদকে কোষাধ্যক্ষ হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও রাষ্ট্রপতি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।
কোষাধ্যক্ষ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





