বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে স্টাডিজ ( জিডিএস) বিভাগের একাদশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (২২ জানুয়ারি) সকাল ১১ টায় কবি হেয়াত মাহমুদ ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু করেন। আনন্দ শোভাযাত্রা টি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সকল শিক্ষকবৃন্দ ও ঐ ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীবৃন্দু উপস্থিত ছিলেন। আনন্দ শোভাযাত্রা শেষে কবি হেয়াত মাহমুদ ভবনের সামনে কেক কাটার আয়োজন করা হয়।
আনন্দ শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপ উপাচার প্রফেসর ড. সরীফা সালোয়া ডিনা,এছাড়া বিশ্ববিদ্যালয় জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগীয় প্রধান মীর তামান্না সিদ্ধিকা সহকারী অধ্যাপক মারুফা রহমান, যারীন ইয়াসমিন চৈতী, কুন্তলা চৌধুরী, প্রভাষক খাদিজা আক্তার, ত্বহা হুসাইন, লুবনা আক্তার, মোহাম্মদ জহির উদ্দিন,
জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগীয় প্রধান, মীর তামান্না ছিদ্দিকা বলেন, আমাদের ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো, নারী পুরুষের সমতা অর্জন করা।পিছিয়ে থাকা নারী সমাজকে পুরুষের সমতায় নিয়ে আসা।
সহকারী অধ্যাপক, কুন্তলা চৌধুরী বলেন, আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অলরাউন্ডার, কারন আমাদের যে শিক্ষা সেটি অনেক বাস্তব ধর্মী একটি শিক্ষা।
কিন্তু আমাদের সমাজে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ শিক্ষার গুরুত্ব হতে আমরা বিমুখ। আমাদের সচেতনতা বৃদ্ধিতে নারী পুরুষের বৈষম্য দূর করতে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এই শিক্ষা, এবং জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখবে।
জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষার্থী জারিন আনান বলেন, নারী-পুরুষের বৈষম্য দূর করতে এবং জাতি গঠনে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট এর শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ।





