Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবি'র এ আই এস বিভাগের দেড় দশক পূর্তি উদযাপন

admin • 10 Nov 2024, 04:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেরোবি'র এ আই এস বিভাগের দেড় দশক পূর্তি উদযাপন

তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের দেড়দশক পূর্তি এবং ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২৪ উদযাপন করা হয়েছে।

 

রবিবার (১০ নভেম্বর, ২০২৪) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে বেলুন উড়িয়ে সমাপনী দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

 

পরে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মিডিয়া চত্বরে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের দেড়দশক পূর্তি এবং ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২৪ উপলক্ষে কেক কাটা হয়।

 

উপাচার্য বলেন," ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে এবং বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ প্রতিষ্ঠার তারিখ ১০ নভেম্বর। এটি একইসঙ্গে বিরল ও সৌভাগ্যের ঘটনা।

   

এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে দৃঢ় বন্ধন, তা সকল বিভাগের জন্য অনুকরণীয়। এধরনের জিরো ডিসটেন্স ও বন্ধন বর্তমান বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক।

 

তিনি আরো বলেন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে।" প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য এআইএস বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ এমদাদুল হক, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ এবং এআইএস বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক উমর ফারুকসহ সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।