Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবিতে মনোমুগ্ধকর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

admin • 26 Jan 2023, 07:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেরোবিতে মনোমুগ্ধকর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন

প্রতিবছরের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসব মুখর পরিবেশে বেগম রোকে বিশ্ববিদ্যালয় (বেরোবি) সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ার) বেলা ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়। প্রতিবছরের তুলনায় এ বছর আরো বৃহৎ আকারে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিভিন্ন বিভাগ ও হল শাখার উদ্যোগে মোট ১৪ টি সরস্বতী পূজার মন্ডপ তৈরি করা হয়েছে। সেগুলো বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্থান যেমন,স্বাধীনতা স্মারক মাঠ প্রাঙ্গণ, কবি হেয়াত মাহমুদ ভবন,একাডেমী ভবন (২), একাডেমী ভবন( ৩),একাডেমী ভবন( ৪ ),বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তার ইলাহী হলের সামনে আয়োজন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) শিক্ষার্থী ছাড়াও রংপুরের বিভিন্ন জায়গার সনাতন ধর্মালম্বী মানুষ অংশ নেয় এই পূজায়। তারা বিভিন্ন মণ্ডপ ঘুরে ঘুরে দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করছেন। পুরো ক্যাম্পাস সরস্বতী পূজার আমেজে মুখরিত।

সনাতন ধর্মমতে, বিদ্যার দেবী সরস্বতীর কাছে ভক্তিসহ তার পূজা আরাধনা করলে তিনি সবাইকে বিদ্যা দান করেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক দীপা রায় সজ্জা বলেন,এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগকে একসাথে করে বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে। এই আয়োজন করতে অনেক কষ্ট হলেও এই কষ্টের মধ্যেও অনেক ভালোলাগা কাজ করছে। আর রাত জেগে পূজার কাজ করার মজাই অন্যরকম। বিশ্ববিদ্যালয় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন কে একসাথে করতে পেরে আমি আজ অনেক আনন্দিত।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ধরঞ্জয় কুমার টগর বলেন , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানাই এত সুন্দর ও এত বৃহৎ পরিসরে আয়োজন করার জন্য। পূজার আয়োজন এত সুন্দর ও সাজানো গোছানো হয়েছে যা দেখে অনেক ভালো লাগছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।