বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ক্লাস বন্ধ ঘোষণা করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। কিন্তু সরজমিনে দেখা যায় গত কয়েকদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক বাতিগুলো দিন-রাত জ্বলছে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দেখা যায় একাডেমিক ভবন ৪ -এর সামনে, কেন্দ্রীয় লাইব্রেরি সামনে,কেন্দ্রীয় মসজিদের সামনেসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কের প্রায় সব বাতি জ্বলছে, তখন বাজে দুপুর ২:৩০টা। এ ছাড়া গত বৃহস্পতিবার বিকালেও ক্যাম্পাসের বিভিন্ন সড়কের প্রায় সব বাতি জ্বলতে দেখা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী (তড়িৎ) মো: আহসানুল হাবিব বলেন,” ক্যাম্পাসে বৈদ্যুতিক বাতি মেরামতের কাজ চলতেছে। এই কাজ আমরা গত সপ্তাহ থেকে শুরু করেছি এবং শেষ হতে আগামী সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। "
উল্লেখ্য যে, প্রতি বৃহস্পতিবার অফলাইনে ক্লাস বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ আছে।





