রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন শিক্ষার্থীদের বাসের নামকরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর, ২০২৩)পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শফিকুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরের সামনে ফিতা কেটে নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন এবং শিক্ষার্থীদের যাতায়াতের ৭টি বাসের নামকরণ উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয় হতে মেডিকেল কলেজ হাসপাতাল বেশ দূরের পথ। তাই অসুস্থতাজনিত জরুরি প্রয়োজনে নতুন অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক উপকারে আসবে। তিনি অ্যাম্বুলেন্সের যথাযথ ব্যবহার ও যত্নের জন্য সকলের প্রতি আহবান জানান।"
উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন," ভালো মানের নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে।"
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ. টি. জি. এম গোলাম ফিরোজসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
নামকরণকৃত শিক্ষার্থী বাসগুলোর নাম হলো একুশে, তিস্তা, শতরঞ্জি, শ্যামাসুন্দরী, জলেশ্বরী, পদ্মরাগ ও চর্যাপদ।





