Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

বেবি বাম্প নিয়েই জিমে শুভশ্রী

admin • 03 Oct 2023, 09:27 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেবি বাম্প নিয়েই জিমে শুভশ্রী

বেবি বাম্প নিয়েই শরীর চর্চায় নিয়মিত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই অভিনেত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এর আগে ২০২০ সালে পুত্র সন্তানের মা হন শুভশ্রী।

বেবি বাম্প নিয়ে জিম করার এক ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

জিম করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। শুভশ্রীর এই অবস্থায় ৪০ সেকেন্ডের সে ভিডিও নিয়ে সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায়।

অভিনেত্রীর ভিডিও নিয়ে কেউ লিখেছেন, এ অবস্থায় জিম করে কি আপনি ঠিক করছেন? অনেকে আবার লিখছেন, ‘অন্যকে নকল করা ঠিক নয়। ’ কেউ কেউ লিখেছেন, সন্তান হওয়ার পর শরীরচর্চা করলেই তো ভাল ছিল। তার ওপর এখন আবার ৮ মাস। আর একটা মাস অপেক্ষা করা কি যাচ্ছিল না? এখন শারীরিক ও মানসিক দিকে দিয়ে সুস্থ থাকাটা দরকার। ‘মা হিসেবে শুভশ্রী নাকি একেবারেই অযোগ্য’ এমন কমেন্টও করে অনেকে।

 

এর আগে আরেক পোস্টে প্রেগন্যান্সি নিয়ে শুভশ্রী বলেছিলেন, অন্তঃসত্ত্বা মানেই অসুস্থ হওয়া নয়। তিনি রোগী নন। আপাতত সমস্ত নেতিবাচকতাকে দূরে সরিয়ে দিয়ে নিজের মতো এই প্রেগন্যান্সি জার্নি উপভোগ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।