Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বেনাপোল এক্সপ্রেসের আগুনে নিখোঁজ তালহার বাড়িতে রেলমন্ত্রী

admin • 20 Jan 2024, 01:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বেনাপোল এক্সপ্রেসের আগুনে নিখোঁজ তালহার বাড়িতে রেলমন্ত্রী

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় নিখোঁজ আবু তাহলার বাড়ি পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

 

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের নিখোঁজ তালহার বাড়ীতে যান মন্ত্রী।

 

এ সময় শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। নিখোঁজ আবু তালহার নামে কালুখালীর একটি সড়ক নামকরণের ঘোষণা দেন রেলমন্ত্রী। তিনি আরও বলেন, এ ধরনের সন্ত্রাসী রাজনীতি যেন না হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

ঢাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে নিখোঁজ হয়েছিলেন রাজবাড়ীর শিক্ষার্থী আবু তাহলাসহ এলিনা ইয়াসমিন ও চন্দ্রিমা চৌধুরী নামের তিনজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।