Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বেনাপোলে ৭২ লাখ টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

admin • 08 Nov 2023, 08:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেনাপোলে ৭২ লাখ টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে সাজনাস থারিপ্পা কুন্নুমেল (৩০) নামের এক ভারতীয় পাসপোর্টযাত্রীর ব্যাগ তল্লাশি করে ৬৯৭ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যরা। এ সময় তাকে আটক করা হয়।

 

আজ বুধবার (৮ নভেম্বর) দুপুরের দিকে কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। তিনি ভারতের কেরালা জেলার নীল সারাম থানার পলি হাউস গ্রামের কয়া থারিপ্পার ছেলে।

   

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপকমিশনার শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন ভারতীয় পাসপোর্টযাত্রী সোনার একটি চালান ভারতে পাচার করবে।

 

এমন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট যাত্রী সাজনাস থারিপ্পাকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি সোনার কথা অস্বীকার করেন। পরে তার ব্যাগের ভিতরে লুকায়িত অবস্থায় ছুরি ও তালার মধ্যে বিশেষ কায়দায় সোনাগুলো পাওয়া যায়।

   

সোনার চালানটি তিনি ঢাকা হতে নিয়ে আসেন। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।

 

তিনি আরো বলেন, আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।