Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বেকার বলায় শ্বশুরের ঘরে আগুন দিলেন জামাই

admin • 06 Mar 2023, 08:55 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেকার বলায় শ্বশুরের ঘরে আগুন দিলেন জামাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জামাইকে বেকার বলায় শ্বশুরের ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (৫ মার্চ) রাত ৮টায় বেগমগঞ্জের দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই দিন ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নবী মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় শ্বশুরের বসতঘরসহ পাশের গোয়ালঘরে থাকা তিনটি গরু পুড়ে মারা গেছে।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. দুলালের ছেলে আলী আক্তার বেচু মিয়া (৩৪)। তার বিরুদ্ধে শ্বশুর মো. নুরনবী বাদী হয়ে মামলা করেছেন।

 

ভুক্তভোগী নুরনবী জানান, প্রায় ২২ দিন ধরে আমার বড় মেয়ের স্বামী বেচু মিয়া বেকার অবস্থায় আমার বাড়িতে থাকে। এ কারণে আমি সংসার চালাতে হিমশিম খাই। পরে তাকে বেকার বলে সামান্য বকাঝকা করে কাজ করার তাগিদ দিলে ক্ষুব্ধ হয়ে বাড়ি ছেড়ে চলে যায়। রোববার ভোরে আমি মুরগির খামারে কাজে গেলে সে এসে আমার বসতঘরে আগুন লাগিয়ে দেয়।

   

চরএলাহী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল জলিল জানান, আগুনে নুরনবীর বসতঘরসহ পাশের গোয়ালঘরে থাকা তিনটি গরুও পুড়ে মারা যায়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী শ্বশুর নুরনবীর করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।