Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর নগরের আন্দরকিলা শাহি জামে মসজিদ থেকে মিছিল বের করে সেটি নিউমার্কেট হয়ে টাইগারপাস মোড়ে যায়। সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন তারা।

 

এদিন মিছিল বের হওয়ার পর শুরু হয় বৃষ্টি। এরপরও মিছিল নগরের নিউমার্কেট এলাকায় যায়। বৃষ্টি কিছুটা থামার পর নগরের ব্যস্ততম নিউমার্কেট মোড়ে অবস্থান নেন হাজারো শিক্ষার্থী।

 

এ সময় তারা ন্যায়বিচারসহ সরকারবিরোধী নানা স্লোগান দেন। এরপর মিছিলটি বেলা সাড়ে তিনটায় আন্দোলকারীরা টাইগারপাস মোড়ে অবরোধ করেন। সড়কে আন্দোলনকারীরা অবস্থান নেয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনে অংশ নেয়াদের মধ্যে এক নারী তার সন্তানকে নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

 

নগর পুলিশের সহকারী কমিশনার কোতোয়ালি অঞ্চল অতনু চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনাস্থলে দুই শতাধিক পুলিশ সদস্য রয়েছেন। শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।