Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বৃষ্টিবাধা উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে হাবিপ্রবি শিক্ষার্থীরা

admin • 05 Jul 2024, 07:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বৃষ্টিবাধা উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে হাবিপ্রবি শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার ও ২০১৮ এর পরিপত্র বহালের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্র সমাবেশের ডাক দিয়েছে হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুর ৩ টা থেকে হাবিপ্রবির প্রধান ফটকের সামনে দলে দলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সম্মুখ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

 

ছাত্রসমাবেশে ‘সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘দাবি মোদের একটাই, কোটার সংস্কার চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ এছাড়া নানা স্লোগানের মাধ্যমে কোটা পদ্ধতির সংস্কার চায় হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজকে আমরা ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল করার দাবি নিয়ে একত্রিত হয়েছি। আমাদের চার দফা দাবি রয়েছে।

 

এর মধ্যে প্রথম দাবি হলো ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে, দ্বিতীয় দাবি হলো কমিশন গঠন করে সরকারি সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে, পরের দাবি হলো সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না ও কোটার শূন্য আসনে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং শেষ দাবি হলো দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।/*+৬৭

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।