Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

বুয়েট ক্যাম্পাসের ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বুয়েট ক্যাম্পাসের ডাস্টবিনে মিলল নবজাতকের মরদেহ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের পাশের একটি ডাস্টবিন থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) দুপুরে বুয়েটের পাশের ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা সংবাদমাধ্যমকে বলেন, বুয়েটের পাশে ডাচ-বাংলা ব্যাংকের সঙ্গে ডাস্টবিনে একটি ছেলে নবজাতক পড়ে থাকার সংবাদ পাই। পরে আমরা নবজাতককে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি বলেন, আশপাশের সিসি টিভির ফুটেজ দেখে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছেন তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।