Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ

চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের টিলাগাঁও গ্রামে বিস্কুটের প্রলোভন দিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 
হবিগঞ্জ সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, শিশুর অবস্থা আশংকাজনক। শিশুর মা কান্না জড়িত কন্ঠে বলেন, তার ৫ বছরের শিশু কন্যাকে গতকাল বাড়িতে একা পেয়ে বিস্কুট দেয়ার কথা বলে প্রতিবেশী ফজলুর রহমান তার ঘরে দরজা বন্ধ করে মুখে গামছা বেধে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে তাকে ফেলে সে চলে যায়। 
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে পরে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জানিয়েছেন শিশুর অবস্থা আশংকাজনক।
মঙ্গলবার তার মেডিকেল হবে। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।