Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র অনুমোদন পেলে দেশে আনা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র অনুমোদন পেলে দেশে আনা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু রোগের টিকা এখনও প্রক্রিয়াধীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) অনুমোদনের পরপরই দেশে ডেঙ্গুর রোগের টিকা আনার চেষ্টা করা হবে।

সোমবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান' সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, ডেঙ্গু রোগী বাড়ছে সব মাত্রা বিবেচনায়।

অনুপাতে মৃত্যু না বাড়লেও রোগী বাড়ার বিবেচনায় মৃত্যু বাড়ছে। এ অবস্থায় স্যালাইনের প্রয়োজনও বাড়ছে। প্রতিদিন গড়ে ৪০ হাজার ব্যাগ লাগছে। হাসপাতালগুলো হিমশিম খেলেও চিকিৎসায় কোনো ঘাটতি পড়ছে না। তিনি আরও বলেন, ডেঙ্গু মৌসুমে ঝুঁকি বাড়লেও আশা করা যায়, সরকার সামাল দিতে পারবে।

এসময় মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে দেশে নারীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দেওয়া শুরু হবে। ১০ বছর থেকে ১৪ বছর বয়সী মেয়েদের টিকা দেয়া শুরু হবে। এ পর্যন্ত সাড়ে ২৩ লাখ ডোজ এসেছে। নভেম্বর থেকে আরও আসবে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আগামী ৫ বছরে ১০ কোটি কলেরা টিকা পাবে। এতে খরচ হবে ৬০০ কোটি টাকা তবে জনগণ এই টিকা পাবেন বিনামূল্যে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ইন্টার্ন ডাক্তারদের ভাতা ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। পোস্ট গ্রাজুয়েট ডাক্তারদের ভাতা ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে। এতে খরজ হবে ৬৪ কোটি টাকা। অনুমোদনের জন্য তা অর্থ মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।