Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

বিশ্ব পরিবেশ দিবসে রাবিতে বিডিএসএফ'র বৃক্ষরোপণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিশ্ব পরিবেশ দিবসে রাবিতে বিডিএসএফ'র বৃক্ষরোপণ

মুনান হাওলাদার,রাবি প্রতিবেদক:

"বন্যা, খরা ও জলোচ্ছ্বাস গাছ কাটলে সর্বনাশ"এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে আজ বৃহস্পতিবার ( ০৬ই জুন) বরিশাল ডিভিশন স্টুডেন্টস্ ফোরাম (বিডিএসএফ)রাজশাহী বিশ্ববিদ্যালয় কতৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

ক্যাম্পাসের বঙ্গবন্ধু হল,খালেদা জিয়া হল,কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া,মতিহার হল ও শের ই বাংলা হল সহ ক্যাম্পাসের বেশ কিছু জায়গায় ফল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংগঠনটির বর্তমান সভাপতি মোঃ সজীব সরদার বলেন, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। আর সেই অক্সিজেন আমরা গাছ থেকে পাই কিন্তু সমাজকে উন্নত করতে গিয়ে আমরা সেই অক্সিজেনকেই ধ্বংস করে ফেলছি। একটা গাছ যদি আমাকে ছায়া দেয়,একটুখানি প্রশান্তি দেয়, বাতাস আর বেঁচে থাকার মূল উপাদান দেয় তাহলে কেন আমরা গাছ লাগাবো না। এজন্যই আমাদের আমাদের এই ছোট উদ্যোগ। এসময় সংগঠনের উপদেষ্টা ও বাকি সদস্যগণ এই প্রসংশনীয় উদ্যোগের সাধুবাদ জানায়।

সংগঠনের সাবেক সহ সভাপতি হাসান হাওলাদার বলেন,আমাদের সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর যাবত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগিয়ে আসছি। এতে যেমন গাছ বড় হয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে তেমনি অক্সিজেনও দিবে।

এসময় সংগঠনটির সাবেক কমিটির সেক্রেটারি ও বর্তমান কমিটির কার্যনিবাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।