Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
এক্সক্লসিভ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক ও সহকারী গ্রেপ্তার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক ও সহকারী গ্রেপ্তার

রাজধানীর প্রগতি সরণীতে বাসের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে বাড্ডা থানার আনন্দনগর এলাকায় সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- চালক মো. লিটন (৩৮) ও তার সহকারী মো. আবুল খায়ের। তাদের দুজনের বাড়ি ভোলা জেলায়।

এদিন সকালে খবরটি জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।

এর আগে রোববার (২২ জানুয়ারি) এ ঘটনায় ভাটারা থানায় মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম।

রোববার দুপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে ভিক্টর পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান নর্দান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাদিয়া। এই ঘটনায় বিক্ষুব্ধ সহপাঠীরা দুই ঘণ্টা বিমানবন্দর সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। সোমবার দুপুরে চার দফা দাবিতে বিক্ষোভ করার কথাও রয়েছে তাদের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।