Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় মানুষ গড়ার প্রতিষ্ঠান : ইবি উপ-উপাচার্য

admin • 13 Nov 2022, 06:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিশ্ববিদ্যালয় মানুষ গড়ার প্রতিষ্ঠান : ইবি উপ-উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয় মানুষ গড়বার প্রতিষ্ঠান। আমরা তাহলে মানুষ হয়ে বেরিয়ে যেতে চাই। 'যেহেতু আমরা মানুষ হিসেবে বেরিয়ে যেতে চাই তাহলে প্রথমেই আমি নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দিব না' এটাই হওয়া উচিত আমাদের স্লোগান।

রবিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ‘আসুন জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ শীর্ষক দুর্নীতিবিরোধী র‍্যালি ২০২২ ও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, দুর্নীতি মানে শুধু টাকা নিলাম আর দিলাম এমনটা নয়। দুর্নীতি হলো নিজের উপর অর্পিত দায়িত্ব পালন না করা। বঙ্গবন্ধুর দৃঢ় প্রত্যয় ছবি দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা। সে প্রত্যয় নিয়েই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, একক কোন ব্যক্তি দ্বারা দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়। আমরা ডিগ্রী সম্পন্ন করে যে প্রতিষ্ঠানের কর্ণধার হইনা কেন সেখানে দুর্নীতিমুক্ত মানসিকতার প্রতিষ্ঠা করতে হবে। এই চেষ্টা নিয়ে অগ্রসর হলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত করতে বেশী সময় লাগবে না।

আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভুইঁয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, গনিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনিচুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আসাদুজামান প্রমুখ।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও দুর্নীতি প্রতিরোধ সেলের উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, সোনার বাংলা গড়ার প্রথম শর্ত দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে দুর্নীতিমুক্ত রাখতে চাই। ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতিমুক্ত সমাজে বাস করুক এই প্রত্যয়ে আমরা এগিয়ে যাব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।