Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

বিশ্বকাপের ফাইনাল কাতারে, ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

admin • 18 Dec 2022, 07:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিশ্বকাপের ফাইনাল কাতারে, ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আজ রোববার শেষ হচ্ছে কাতার ফুটবল বিশ্বকাপের আসর। ফাইনাল ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস আর উত্তেজনার শেষ নেই। এ অবস্থায় খেলা শেষ হওয়ার পর সমর্থকরা যাতে কোনো ধরনের সংঘাতে না জড়ায়, সেজন্য ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা জানান, জেলা শহরের যে কয়টি পয়েন্টে বড় পর্দায় খেলা দেখানো হবে, সেসব স্থানে টহলে থাকবে পুলিশ সদস্যরা। এছাড়া খেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শহরে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

এর আগে গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ঘিরেও ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল জেলা পুলিশ। মূলত ফাইনাল ম্যাচের আগেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।