Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে পার্বত্যমন্ত্রী পুত্রকে বিশাল সংবর্ধনা

admin • 22 Jul 2023, 06:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বান্দরবানে পার্বত্যমন্ত্রী পুত্রকে বিশাল সংবর্ধনা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মন্ত্রী এবং বান্দরবান জেলার এমপি বীর বাহাদুর উশৈসিং এর সন্তান উসিং হাই রবিন বাহাদুর ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে আসীন হওয়ায় বিশাল সংবর্ধনা দিয়েছে বান্দরবান জেলা ছাত্রলীগ।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই ছাত্রলীগের গণ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জেলা ছাত্রলীগসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জনাব উসিং হাই রবিন বাহাদুর।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.শফিকুর রহমান, সহ-সভাপতি মো.আব্দুর রহমান চৌধুরী, কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,বান্দরবান পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,

 

এবং বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, শ্রমিক লীগ,যুব লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

 

স্বাগত বক্তব্য পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শামসুল ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে উসিং হাই রবিন বাহাদুরকে মনোনীত করায় বান্দরবানবাসী আজ গর্বিত। আগামীতেও তার রাজনৈতিক দুরদর্শীতা ও দক্ষ নেতৃত্বে পার্বত্য এলাকার জনগণের উন্নয়নে কাজ করবে এবং পিতার মত একদিন পার্বত্য এলাকার যোগ্য নেতৃত্বে আসীন হবেন।

 

গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি উসিং হাই রবিন বাহাদুর বলেন, বান্দরবানবাসীর ভালোবাসা, পরম মমতা এবং আর্শীবাদের কারণে আজ আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছি।

 

আজকে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি কখনো ভুলতে পারব না। আজকে এই পর্যায়ে আসীন হতে অতীতে আপনারা যেভাবে আমার সাথে কাজ করেছেন আগামীতেও একসাথে থাকবেন সেই প্রত্যাশা সকলের কাছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।