Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিশালাকৃতির হিমালয়ান শকুন ধরা পড়লো হাতীবান্ধায়

admin • 11 Nov 2023, 07:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিশালাকৃতির হিমালয়ান শকুন ধরা পড়লো হাতীবান্ধায়

লালমনিরহাটের হাতীবান্ধায় বিলুপ্তপ্রায় জাতের একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছে একদল কিশোর। শকুনটি ওজন প্রায় ২০ থেকে ২৫ কেজি। শকুনটি আটকের খবরে উৎসুক মানুষ ভিড় করছে।

 

শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া ক্লিনিক পাড়া এলাকায় শকুনটি আটকায় এলাকাবাসী।

 

পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ও বন বিভাগের কর্মকর্তার পরামর্শে শকুনটি অবমুক্ত করা হয়েছে। স্থানীয়রা জানায়, বিকেলে শকুনটি হঠাৎ ধানক্ষেতে পড়ে। পরে স্থানীয়রা শকুনটিকে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখে। স্থানীয় বন বিভাগের পরামর্শক্রমে শকুনটিকে অবমুক্ত করা হয়।

 

স্থানীয়দের ধারণা, বিশালাকৃতির এই হিমালয়ান শকুন শুধুমাত্র ভারতেই দেখা যায়। পথ ভুলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। অসুস্থ থাকায় বেশ কিছুক্ষণ উড়তে পারেনি শকুনটি।

   

স্থানীয় রাশেদ হোসেন বলেন, শকুনটি হঠাৎ উড়ে এসে পশ্চিম ফকিরপাড়া ক্লিনিকপাড়া এলাকায় একটি ধানক্ষেতে পড়ে। শকুনটিকে দেখতে পেয়ে কিশোরেরা আটক করে। অসুস্থতার কারণে শকুনটি উড়তে পারছিল না। একপর্যায়ে ওই গ্রামের সিয়াম ও মোকছেদুল নামের দুই যুবক শকুনটিকে উদ্ধার করে দঁড়ি দিয়ে বেঁধে রাখে।

   

লালমনিরহাটে হাতীবান্ধা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ফসলি মাঠ থেকে কিশোররা শকুনটি উদ্ধার করে আমাদেরকে মোবাইল ফোনে জানায়। শকুনটি অসুস্থ হওয়ায় আকাশে উড়তে পারছিল না। সুস্থ হওয়ার পর সেটিকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছি।

   

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজনকে জানিয়েছি। তারা শকুনটি উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।