Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিরোধী দলের সংসদীয় সভা অনুষ্ঠিত

admin • 11 Mar 2026, 02:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিরোধী দলের সংসদীয় সভা অনুষ্ঠিত

জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯তলায় অবস্থিত বিরোধী দলীয় সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে বিরোধী দলীয় সংসদ সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি শুরু হয়।

 

সভায় ডা. শফিকুর রহমান বিরোধী দলীয় সংসদ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করছেন। সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং কার্যকর করতে বিরোধী দলের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব বা কর্মসূচি আসবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল দেখা দিয়েছে।

 

বৈঠকটি শেষ হওয়ার পরপরই সভাকক্ষের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।