Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ে বাড়িতে গান-বাজনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিশু নিহত

admin • 14 Feb 2025, 07:41 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বিয়ে বাড়িতে গান-বাজনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে গানবাজনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে ময়না আক্তার নামে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছে। 

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার পত্তন ইউনিয়নের মনিপুর আতকাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়ার সঙ্গে একই গ্রামের হানিফ মিয়ার মেয়ে তাইবা আক্তারের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে পার্শ্ববর্তী চাউরখলা গ্রামের ছেলেরা গানবাজনা শুনতে আসে। এ সময় গানবাজনাকে কেন্দ্র করে বরপক্ষের সঙ্গে চাওরাখলা ছেলেদের ঝগড়া হয়। পরে চাওড়া খলার ছেলেরা বিষয়টি কনের চাচা হোসেন মিয়াকে জানায়। কিন্তু হোসেন মিয়া বিষয়টির মিমাংসা না করে উল্টো চাওড়া খলা ছেলেদের উপর ক্ষুব্ধ হয়ে বেলাল মিয়া নামে এক যুবককে চড় থাপ্পর দেয়।

পরে চাওরাখলা গ্রামের যুবকেরা সংঘবদ্ধ হয়ে কনেপক্ষের লোকজনের ওপর হামলা করেন। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে বল্লমের আঘাতে ময়না আক্তার নামে ওই শিশু গুরুতর আহত হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

  সংঘর্ষে ইট পাটকেলের আঘাতে আরো অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।