Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ে বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

admin • 20 Jul 2025, 10:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিয়ে বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট

কুষ্টিয়ার খোকসায় বিয়ের আগের দিন কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিকের দাবি, নগদ টাকাসহ ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার(২০'জুলাই) ছিল বিধান রায়ের মেয়ের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রস্তুতি চলছিল। শনিবার(১৯'জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন মুখোশধারী বাড়িতে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা বিয়েতে আসা আত্মীয়স্বজনের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে চলে যায়।

বিধান রায়ের ভাষ্যমতে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও তিনি বাইরেই ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারে অজ্ঞাত মুখোশধারীরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে প্রথমে তাকে জিম্মি করে। এরপর পরিবারের অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বিয়েতে আসা আত্মীয়দের কাছ থেকে প্রায় ১.৭ ভরি স্বর্ণালংকার, ৬ ভরি রুপা এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায়।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জনকণ্ঠকে জানান, আত্মীয়স্বজনের স্বর্ণালংকার, নগদ টাকা নিলেও কনের গয়না নিতে পারেনি। এ বিষয়ে আমাদের থানার পুলিশ সজাগ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।