Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ নবজাতকের জন্ম

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
বিয়ের ১০ বছর পর একসঙ্গে ৪ নবজাতকের জন্ম
দিনাজপুরে একসঙ্গে ৪ নবজাতকের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বিয়ের ১০ বছর পরে একসঙ্গে ৪ নবজাতক পেয়ে খুশি পরিবার। আর এমন সংবাদে খুশি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীও। চিকিৎসক জানিয়েছেন, প্রসূতি ও নবজাতকরা সুস্থ্ আছেন।     বুধবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১১টায় অস্ত্রোপচারের মাধ্যমে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৪ নবজাতকের জন্ম হয়। গৃহবধূর নাম মৌসুমি বেগম। তিনি জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা সরকারপাড়ার শরিফুল ইসলামের স্ত্রী। চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে।   পরিবার জানিয়েছে, শরিফুল ইসলামের সঙ্গে মৌসুমি বেগমের ১০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কোনো সন্তান হয়নি। এরইমধ্যে সন্তান সম্ভবা হন মৌসুমি বেগম, গত ২০ আগস্ট প্রসব ব্যথা উঠলে ওই দিনই গর্ভবতী মৌসুমি বেগমকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। পরে তাদের কোল জুড়ে আসে চার ফুটফুটে সন্তান।   একসঙ্গে ৪ সন্তানের জন্মে খুশির বন্যা বইছে তাদের পরিবারে। সন্তানসহ প্রসূতি যাতে করে সুস্থ্ থাকেন সেই দোয়াও কামনা করেছেন পরিবার ও স্বজনরা।     বর্তমানে মা ও সন্তানরা সুস্থ্ রয়েছেন বলে জানিয়েছেন, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. ইসরাত জাহান।     বর্তমানে হাসপাতালের গাইনি ১নং ওয়ার্ড ৮ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন মৌসুমি বেগম। আর সন্তানরা রয়েছেন নিবিড়র পরিচর্যায়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।