Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিয়ের দেড় মাসপর বাবার বাড়িতে জীবন দিলেন নববধূ

admin • 02 Oct 2024, 09:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিয়ের দেড় মাসপর বাবার বাড়িতে জীবন দিলেন নববধূ

টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে সুমাইয়া (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্ল্যা গ্রামে এ ঘটনা ঘটে।

 

সুমাইয়া আগতেরিল্ল্যা গ্রামের সোনা উল্লাহের মেয়ে ও জেলার পাশ্ববর্তী গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের বাসিন্দা সবুজের স্ত্রী।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়- প্রায় দেড় আগে পাশ্ববর্তী পোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের বাসিন্দা সবুজ নামে এক যুবকের সাথে পারিবারিকভাবে সুমাইয়ার বিয়ে হয়। তার আগে থেকেই মানুষিক ভারসাম্যহীন রোগী ছিল সে। গত ৩০ সেপ্টেম্বর সুমাইয়া স্বামীর বাড়ি থেকে তার বাবা সোনা উল্লাহর বাড়িতে বেড়াতে আসে।

 

এরপর তার সমস্যা আরও বেশি হয়। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে হঠাৎ ঘরের সিলিংফ্যানের ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথে সুমাইয়া মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।

 

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন- খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে ওই নববধূর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।