Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে স্কুলছাত্রীর অনশন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে স্কুলছাত্রীর অনশন

নাটোরের লালপুরে সৈকত ইসলাম (২৩) নামে এক প্রেমিকের বাড়িতে দুদিন ধরে বিয়ের দাবিতে অনশন করছে নবম শ্রেণির এক ছাত্রী। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

শনিবার (১৭ জুন) ভোরে উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়াতে প্রেমিক সৈকত ইসলামের বাড়িতে ওই স্কুলছাত্রীকে অনশন করতে দেখা গেছে। প্রেমিক সৈকত উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে।

 

জানা যায়, অভিযুক্ত সৈকত ভুক্তভোগী ছাত্রীর বান্ধবীর বড় ভাই। বান্ধবীর সঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার সুবাধে ওই ছাত্রীর সঙ্গে সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

 

গত ২০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে সৈকতের খালার বাড়ি বনপাড়াতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়। পরবর্তীতে সৈকত ওই ছাত্রীকে বিয়ে করতে আপত্তি জানালে গত ১৬ মে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করে।

 

এ বিষয়ে সৈকত ইসলামের সঙ্গে কথা বলতে একাধিক বার তার মোবাইলে যোগাযোগ করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

 

ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনাটি শুনেছি। বিষয়টি নিয়ে দুপক্ষের সঙ্গে মীমাংসার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।