Wednesday, 11 November 2026
শিরোনাম
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, এককালীন মিলবে ১৫ হাজার টাকা পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যর রক্তাক্ত মরদেহ কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক ৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা, খরচ করবেন যেসব খাতে কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই! বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ
Uncategorized

বিয়ের দাবিতে ছাত্রদল নেতার বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিয়ের দাবিতে ছাত্রদল নেতার বাড়িতে কলেজ ছাত্রীর অনশন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের দাবি নিয়ে ছাত্রদল নেতার বাড়িতে অনশনে বসেছে এক কলেজ ছাত্রী। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে রিয়াদুল হক নামে ওই ছাত্রদল নেতার বাড়িতে অনশনে বসেন কলেজ ছাত্রী।

রিয়াদুল হক বকশীগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও পৌর শহরের মিয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। জানা যায়, বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ২১) এর সঙ্গে ছাত্রদল নেতা রিয়াদুল হকের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রেম চলাকালীন সময়ে রিয়াদুল হক ওই কলেজ ছাত্রীকে বিভিন্ন যায়গায় নিয়ে যায় এবং তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

মঙ্গলবার রিয়াদুল হক ওই ছাত্রীকে বিয়ে করবে এমন প্রলোভন দেখায় এবং তার বাড়িতে আসতে বলেন। রিয়াদুলের কথামত ওই ছাত্রী সন্ধ্যায় তার বাড়িতে গেলে তাকে রেখেই গাঢাকা দেয় রিয়াদুল। পরে ওই কলেজ ছাত্রী বার বার রিয়াদুলের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পান। এক পর্যায়ে রিয়াদুলের বাড়িতেই বিয়ের দাবিতে অনশনে বসেন।

এব্যাপারে অনশনে বসা কলেজ ছাত্রী জানান, তাকে বিয়ে করবে বলে নিয়ে এসেছেন রিয়াদুল হক। তাই তিনি রিয়াদুলের বাড়িতে এসেছেন কিন্তু তাকে রেখেই পালিয়েছে রিয়াদুল হক।

অভিযুক্ত রিয়াদুল হকের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে মেয়েটি অনশনে বসেছে। এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।