Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

বিয়ের চারদিন পর লাপাত্তা বর, স্ত্রীর স্বীকৃতি দাবিতে তরুণীর অনশন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিয়ের চারদিন পর লাপাত্তা বর, স্ত্রীর স্বীকৃতি দাবিতে তরুণীর অনশন

ফেসবুকে প্রেম, এরপর পরিণয়। তবে বিয়ের চারদিন পর মায়ের অসুস্থতার কথা জানিয়ে শ্বশুরবাড়ি থেকে লাপাত্তা হন স্বামী নাহিদ ইসলাম রকি। এরপর আর যোগাযোগ করতে না পেরে মঙ্গলবার স্ত্রীর স্বীকৃতির দাবিতে নাহিদের বাড়িতে অনশন শুরু করেছেন ওই তরুণী।

তবে তিনি বাড়িতে আসামাত্রই প্রধান ফটকে তালা দিয়ে বাড়ি ছেড়েছে নাহিদের পরিবারের সদস্যরা। অভিযুক্ত নাহিদ ইসলাম রকি সুধিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর পূর্ববড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

ওই তরুণী জানান, ৫ নভেম্বর নাহিদ ইসলাম রকির সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর নাহিদ চারদিন শ্বশুবাড়িতে ছিল। পরে মায়ের অসুস্থতার কথা বলে বাড়ি চলে যায়। পরে যোগাযোগ করতে না পেরে নাহিদের খোঁজে তার বাড়িতে আসেন ওই তরুণীর বাবা-মা।

 

এ সময় নাহিদের পরিবার জানায় ওই তরুণীকে তাদের ছেলের বউ হিসাবে কখনোই মেনে নেবেন না। এর জেরে মঙ্গলবার স্ত্রীর স্বীকৃতির দাবিতে নাহিদের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।