Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
আর্ন্তজাতিক

বিয়ের কয়েক ঘণ্টা আগেই বরকে ১৫ বার ছুরিকাঘাত, অতঃপর...

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
বিয়ের কয়েক ঘণ্টা আগেই বরকে ১৫ বার ছুরিকাঘাত, অতঃপর...

বিয়ের বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। আনন্দ উৎসবে মেতে উঠার কথা সবার। তবে আনন্দঘন সেই পরিবেশই হয়ে উঠল বিষাদময়। ছুরিকাঘাতে মৃত্যু হলো বরের। এ ঘটনার পরদিন ছেলের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মূলত বিয়ের কয়েক ঘণ্টা আগে ওই ব্যক্তি তার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। শুক্রবার (০৮ মার্চ) পুলিশ জানিয়েছে, ২৯ বছর বয়সী গৌরব সিংগালকে তার বাবা রঙ্গলাল হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে জানিয়েছে, গৌরব একটি জিমের মালিক। তার বাবা রঙ্গলাল রাগের বশবর্তী হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কারণ গৌরব প্রতিদিন তাকে অপমান করতেন। হত্যাকাণ্ডের সময় দিল্লির দেবলি এক্সটেনশনে তার বাড়িতে গৌরবের মুখে এবং বুকে অন্তত ১৫ বার ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ডেপুটি কমিশনার অব পুলিশ (দক্ষিণ দিল্লি) অঙ্কিত চৌহান জানিয়েছেন, বৃহস্পতিবার ভোররাতে রাজু পার্কে গৌরব সিংগালকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর গৌরবের বাবা গাঢাকা দেন। পরে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সন্ধ্যার মধ্যে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।