Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

admin • 18 Oct 2023, 04:52 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৬০তম জন্মদিন 'শেখ রাসেল দিবস ২০২৩' উদযাপন উপলক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে বিমানের প্রধান কার্যালয় বলাকায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের নেতৃত্বে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 দিবসটি উপলক্ষে বলাকায় বিমানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের প্লে-গ্রুপ থেকে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত সন্তানগণ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ও অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীগণ রচনা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। বলাকা লবিতে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শেখ রাসেল দিবসের বিশেষ প্রামাণ্যচিত্র ‘একটি স্বপ্নের নাম শেখ রাসেল’ প্রদর্শিত হয়।

দিবসটি উপলক্ষ্যে বিমানের মসজিদ সমূহে বাদ জোহর মোনাজাত করা হয়।  ১৮ই অক্টোবর ঢাকা থেকে বিমানের বহির্গামী সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের শিশু যাত্রীদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয় ও ফ্লাইটে শেখ রাসেল দিবসের ঘোষণা প্রচার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।