Saturday, 7 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
এক্সক্লসিভ

বিমানের স্টাফ বাসে আগুন, দগ্ধ ১

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিমানের স্টাফ বাসে আগুন, দগ্ধ ১

রাজধানীর বনানী এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি স্টাফ বাসে আগুনের ঘটনায় মানিক দাস (৪৫) নামে এক ব্যক্তি দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তার এক হাত ও এক পায়ের কিছু অংশ আগুনে পুড়ে গেছে।

 

রোববার (১২ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি স্টাফ বাসে মানিক দাসসহ আরও কয়েকজন আজিমপুর যাচ্ছিলেন। বাসটি বনানী এলে মানিক দগ্ধ হন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 

মানিক দাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্লিনার। তার দাবি, বাইরে থেকে কিছু একটা চলন্ত বাসের ভেতরে পড়ার সঙ্গে সঙ্গে তিনি আগুনে দগ্ধ হন।

 

ওসি মোস্তাফিজুর রহমান জানান, এয়ারপোর্ট থেকে আজিমপুরগামী একটি স্টাফ বাস কাকলী ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে বাসের ভেতরে ছোট একটি আগুনের ঘটনা ঘটে। সেই বাসের সবাই ছিলেন অফিসের স্টাফ।

 

তিনি বলেন, বাসে থাকা অফিসের লোকজন পুলিশকে জানিয়েছে, সিগারেটের আগুন থেকে স্টাফ বাসের সিটে আগুন ধরতে পারে। কারণ বাইরে থেকে কোনো কিছু বাসের ভিতরে প্রবেশ করা সম্ভব নয়। বাসের জানালাগুলো সব বন্ধ ছিল। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

বার্ন ইনস্টিটিউট থেকে জানা যায়, মানিক দাসের হাতে ও পায়ে ৫ শতাংশ পুড়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।