Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

বিমানের সিটের নিচে মিলল ২৬ কেজি স্বর্ণ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিমানের সিটের নিচে মিলল ২৬ কেজি স্বর্ণ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানের সিটের নিচ থেকে ২৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। জব্দকৃত স্বর্ণের মালিক পাওয়া যায়নি। বাজারদর হিসেবে জব্দকৃত ২৬ কেজি স্বর্ণের দাম ৩০ কোটি টাকা।

সোমবার (১৭ জুলাই) সকালে দুবাই থেকে আসা এক ফ্লাইটে এই স্বর্ণ পাওয়া যায়। কাস্টম কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটের ১১ সিটের নিচ থেকে স্কচটেপ মোড়ানো স্বর্ণগুলো জব্দ করা হয়।

 

প্রেস ব্রিফিং করে ঢাকা কাস্টমস হাউস জানায়, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমানবন্দরে আসা ইকে-৫৮৪ ফ্লাইটে ঢাকা এবং অন্যান্য সংস্থার যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিমানটির ১১টি সিটের নিচ থেকে নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে।

 

উদ্ধারকৃত স্বর্ণ বারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। ইভেন্ট্রি করে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।