Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিমানবন্দরে স্বামীসহ আ.লীগ নেত্রী আটক

admin • 26 Sep 2024, 04:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিমানবন্দরে স্বামীসহ আ.লীগ নেত্রী আটক

অস্ট্রেলিয়া যাওয়ার সময় ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন চৌধুরী ও তার স্বামীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

 

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিমানবন্দরে আটক করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

 

তিনি বলেন, ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদে শিরিন চৌধুরী নিজেকে ইউপি চেয়ারম্যান বলে পরিচয় দেন তিনি। পরে ইমিগ্রেশন পুলিশ নবাবগঞ্জ থানাকে বিষয়টি অবগত করলে তারা জানতে পারেন, শিরিন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। পরে তাকে তার স্বামী মাহফুজুর রহমান ওরফে মাসুদুর রহমান আটক করা হয়।

 

ওসি আরও জানান, বুধবার সন্ধ্যার পর ইমিগ্রেশন পুলিশ আটক দুজনকে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।