Sunday, 8 November 2026
শিরোনাম
জেলার খবর

বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল রামগড় বিজিবি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল রামগড় বিজিবি

বিভিন্ন সময় অভিযানে জব্দ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর রামগড় জোন চট্টগ্রাম জেলার অংশ । ধ্বংস মাদকদ্রব্যের মূল্যে দেড় কোটি টাকারও।

   

শনিবার সকালে ফটিকছড়ি উপজেলার বাগানবাজার উচ্চ বিদ্যালয় মাঠে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

   

৪৩ বিজিবি রামগড় জোনের অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিকসহ বিজিবি, বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

   

অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ হাজার ২শ ৫১ বোতল ভারতীয় মদ, ৯ হাজার ৮শ ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪শ ৯ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় বিয়ার, ফেনসিডিল, চোলাই মদ ও নেশাজাত ঔষধ ধ্বংস করা হয়।

   

যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬২ লাখ টাকা বলে জানানো হয় বিজিবির পক্ষ থেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।