যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে এবার ৪৮ জেলার শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোর্স করতে লাগবে না কোনো ধরনের ফি। বরং আরও দৈনিক ২০০ টাকা করে ভাতা প্রদান করা হবে কোর্স করা প্রশিক্ষণার্থীদের।
সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগের ১৬টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান। এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনা মূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প’–এর আওতায় এবার দেশের ৮টি বিভাগের ৪৮টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে। এ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে নতুন বছরের প্রথম দিন (১ জানুয়ারি ২০২৫) থেকে।
এ ব্যাচের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই–লার্নিং অ্যান্ড আর্নিং লি., ৭ দক্ষিণ কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা ১২০৭–এর মাধ্যমে হবে।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন:
ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা।
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া।
রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ।
খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া।
রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়।
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা।
সিলেট বিভাগ: হবিগঞ্জ ও মৌলভীবাজার।
প্রশিক্ষণ ক্লাসের সময়কাল: ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম ব্যাচে ৩ মাস মেয়াদী (৬০০ ঘণ্টা) প্রশিক্ষণ চলবে।
আবেদনের যোগ্যতা:
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য ৪৮টি জেলার ১৮ হতে ৩৫ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারী আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া:
অনলাইনে ২৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের পরে আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
প্রশিক্ষণ ভাতা কত:
প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। এর সঙ্গে সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা পাবেন। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থী সনদপত্র পাবেন। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো ফির প্রয়োজন হবে না।
বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ২৮ ডিসম্বর অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের শিক্ষার্থীদের জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।





