Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

বিনামূল্যে ক'ন'ড'ম পাবেন তরুণ-তরুণীরা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বিনামূল্যে ক'ন'ড'ম পাবেন তরুণ-তরুণীরা

যৌনতার মাধ্যমে সংক্রমণ (এসটিআই) হ্রাসে তরুণ-তরুণীদের মাঝে বিনামূল্যে জন্মনিরোধক সামগ্রী কনডম সরবরাহ করছে ফ্রান্স। আগামী জানুয়ারি থেকে দেশটির তরুণ-তরুণীরা ফার্মেসি থেকে বিনামূল্যে কনডম সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার তরুণ-তরুণীদের স্বাস্থ্য-সংশ্লিষ্ট এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই ঘোষণা দেন। তিনি বলেছেন, আগামী জানুয়ারি থেকে দেশের তরুণ-তরুণীরা ফার্মেসি থেকে কনডম সংগ্রহ করতে পারবেন। তিনি দেশটির সরকারের এই পদক্ষেপকে ‘প্রতিরোধের ছোট বিপ্লব’ হিসাবে বর্ণনা করেছেন।

২০২০-২১ সালে ফ্রান্সে যৌনবাহিত সংক্রামক রোগের হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ম্যাক্রোঁ বলেছেন, ‘যৌন শিক্ষাকে ঘিরে ফ্রান্সে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এই বিষয়ে আমরা খুব একটা ভালো নই। তত্ত্বের চেয়ে বাস্তবতা একেবারে ভিন্ন।’

যৌন সংসর্গের মাধ্যমে সংক্রমণের বিস্তার রোধ ও নারীদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ঠেকাতে জন্মনিরোধকের সহজলভ্যতা নিশ্চিতের পাশাপাশি নতুন করে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ফ্রান্সের সরকার।

২০১৮ সালে ফার্মেসি থেকে চিকিৎসক বা মিডওয়াইফের কাছ থেকে নেওয়া প্রেসক্রিপশনের মাধ্যমে যারা কনডম কিনেছিলেন দেশটির সরকার তাদের কনডমের অর্থ ফেরত দেওয়া শুরু করে।

চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের সরকার ২৬ বছর বয়সী সব নারীর জন্য বিনামূল্যে গর্ভনিরোধক সরবরাহ করছে। দেশটির সরকারের এই পদক্ষেপের ফলে ৩০ লাখ নারী বিনামূল্যে গর্ভনিরোধক পাচ্ছেন। এর আগে কেবলমাত্র পূর্ণ-বয়স্ক নারী এবং ১৮ বা তার চেয়ে কম বয়সী মেয়েদের জন্য বিনামূল্যে গর্ভনিরোধক সরবরাহ করা হতো। 

বৃহস্পতিবার টুইটে ম্যাক্রোঁ বলেছেন, আগের সব স্বাস্থ্য পরিসেবার পাশাপাশি এখন ১৮ থেকে ২৬ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য বিনামূল্যে কনডম সরবরাহ ব্যবস্থা চালু থাকবে। এখন থেকে সব নারীরা ফার্মেসিতে বিনামূল্যের জরুরি গর্ভনিরোধক পাবেন এবং ২৬ বছরের কম বয়সীরা এইআইভি ব্যতীত প্রেসক্রিপশন ছাড়াই বিনামূল্যে যৌনবাহিত রোগের স্ক্রিনিং করতে পারবেন।

সূত্র: বিবিসি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।