Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

শরীয়তপুরের নড়িয়ায় বিদ্যুৎস্পর্শে হয়ে আবু সালাম (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডগ্রি বাজার এলাকার চৌকিদার কান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

আবু সালাম নশাসন ইউনিয়নের চৌকিদার কান্দি গ্রামের আবু হাসেম ব্যাপারীর ছোট ছেলে।

 

পরিবার সূত্র জানান, স্থানীয় বাসিন্দা আবু সালামের বাড়ির সামনে একটি আম গাছের পাশ দিয়ে ওই মহল্লার বিদ্যুতের লাইন সংযোগ গিয়েছে। প্রায় সময় ছোট-খাট ঝড় তুফান আসলে বিদ্যুৎ সংযোগের ট্রান্সফরমারের ফিউজ কেটে যায়।

 

আবু সালাম ওই আম গাছে উঠে বিদ্যুতের তারে প্লাস্টিকের কাভার লাগানোর চেষ্টা করেন। তখন বিদ্যুৎস্পর্শ হয়ে গাছ থেকে নিচে পড়ে যায় আবু সালাম। পরে আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো কোনো অভিযোগ নিয়ে আসেনি কেউ। মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।