Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিজয় দিবস উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল

admin • 16 Dec 2023, 10:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিজয় দিবস উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ শনিবার সকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম।

 

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়,আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমীন। দোয়া মাহফিলে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. আশরাফুল মমিন খান, পরিচালকবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-সচিব আবু সাঈদ, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।