Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিজয় দিবসে কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের শ্রদ্ধা

admin • 16 Dec 2025, 12:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিজয় দিবসে কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের শ্রদ্ধা

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাব এর পক্ষ থেকে উপজেলা চত্বরের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী শহীদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাগর শেখ, সভাপতি ইয়ারাফি পলাশ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পরিচালক জীবন নয়ন, বিশ্বাসকমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক সুরুজ আলী বিশ্বাস, নোভা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বদর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।