Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

বিগত বছরে দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে:রেলপথ উপদেষ্টা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বিগত বছরে দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে:রেলপথ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।

 

রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়িতে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস উদ্বোধন করতে গিয়ে দুর্নীতির বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। মুহাম্মদ ফাওজুল কবির একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তিনি বলেন, যদি পূর্বের দুর্নীতি নিয়ে কারও কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

 

ফাওজুল কবির বলেন, বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয় দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেউ কোন দুর্নীতি করতে পারিনি।

 

তার মতে, বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ।

 

উপদেষ্টা জানান, আগামী জুনের মধ্যে এই এই প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। এখন আপাতত ছোট বাহন চলবে। পাশাপাশি বিআরটিসি বাস চলতে পারবে। এসব প্রকল্প বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। আমাদের উন্নয়নের যেই লক্ষ্য, সে অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।