Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

admin • 29 Apr 2023, 12:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রুটিন শারীরিক পরীক্ষার করাতে হাসপাতালে নেওয়া হবে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টায় তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার বিকেলে ম্যাডামকে হাসপাতালে নেওয়া হবে। উনার কিছু পরীক্ষা করা হবে।

 

খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উনি হাসপাতালে যাচ্ছেন, উনার চিকিৎসা দরকার।

 

তিনি অত্যন্ত অসুস্থ। সেজন্য তার বিদেশে চিকিৎসা দরকার। যেহেতু সরকার সেটা দিচ্ছে না, সেই কারণে দেশেই তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। উনার জন্য সবাই দোয়া করবেন।

 

এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।