Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ জাতীয়

বিকাশ, নগদসহ সব মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর খরচ নির্ধারণ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বিকাশ, নগদসহ সব মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর খরচ নির্ধারণ

বিকাশ, নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা পাঠাতে দিতে হবে ১০ টাকা। আর মোবাইল ব্যাংকিং টু মোবাইলে ব্যাংকিংয়ে দিতে হবে প্রতি হাজারে ৫ টাকা। এছাড়া এমএফএস থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) হিসাবে টাকা পাঠালে প্রতি হাজারে খরচ হবে ৫ টাকা করে।

বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার থেকে শুরু হচ্ছে এ লেনদেন। এর আগে রোববার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) এই সেবার নাম দেওয়া হয়েছে ‘বিনিময়’। বিনিময়ের মাধ্যমে সোমবার থেকে লেনদেন করা যাবে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, বিনিময় ব্যবহার করে যে কোনো অঙ্কের লেনদেনে অর্থ গ্রহণকারী প্রতিষ্ঠান আইডিটিপিকে ৫০ পয়সা দেবে। আর এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে খরচ হবে সর্বোচ্চ ১০ টাকা। ব্যাংক থেকে পিএসপি ও এমএফএসে টাকা পাঠাতে খরচ দিতে হবে না। তবে যেই পিএসপি ও ব্যাংকে টাকা যাবে, তাদের দশমিক ৪৫ শতাংশ হারে মাশুল দিতে হবে। যে প্রতিষ্ঠান থেকে টাকা যাবে, সেই প্রতিষ্ঠান এই মাশুল পাবে।

 

এই সেবার মাধ্যমে পিএসপি থেকে কোনো ব্যাংকে টাকা গেলে প্রতি হাজারে গ্রাহককে গুনতে হবে ১০ টাকা। পিএসপি থেকে পিএসপি ও এমএফএসে টাকা পাঠালে গ্রাহককে দিতে হবে প্রতি হাজারে পাঁচ টাকা। এ ক্ষেত্রে যেই পিএসপি ও এমএফএসে টাকা যাবে, তাদের দশমিক ৭৫ শতাংশ হারে মাশুল দিতে হবে। যে প্রতিষ্ঠান থেকে টাকা যাবে সেই প্রতিষ্ঠান এই মাশুল পাবে।

   

একইভাবে এমএফএস থেকে ব্যাংকে টাকা গেলে প্রতি হাজারে গ্রাহককে দিতে হবে ১০ টাকা। এমএফএস থেকে পিএসপি ও এমএফএসে টাকা পাঠালে গ্রাহকের প্রতি হাজারে খরচ পড়বে পাঁচ টাকা করে। এ ক্ষেত্রে যে পিএসপি ও এমএফএসে টাকা যাবে, তাদের দশমিক ৭৫ শতাংশ হারে মাশুল দিতে হবে। যে প্রতিষ্ঠান থেকে টাকা যাবে সেই প্রতিষ্ঠান এই মাশুল পাবে।

   

‘বিনিময়’ ব্যাংক ও এমএফএসের অ্যাপে যুক্ত হবে। এই সেবার জন্য আগে গ্রাহককে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর গ্রাহকের নামের পরে @binimoy.gov.bd যুক্ত হয়ে আইডি তৈরি হবে। নিবন্ধন শেষে দুটি অপশন দেখাবে-সেন্ড মানি ও রিসিভ মানি।

 

এবার যাকে পাঠানো হবে, তার মোবাইল নম্বরে বা বিনিময় আইডি নম্বর দিয়ে টাকা পাঠানো যাবে। রিসিভ মানি অপশনে গিয়ে নিজের হিসাবে থাকা যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে সেই টাকা গ্রহণ করা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।