Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
ক্যাম্পাস

বিএসএমএমইউতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বিএসএমএমইউতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।এর আগে উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারীসহ দুই চিকিৎসককে মারধর করে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়া হয়েছে। এ ঘটনার পর জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক ডা.মো.হাবিবুর রহমান দুলাল।

শনিবার (২৩ মার্চ) রাতে বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক ডা.মো.হাবিবুর রহমান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো। কি কারণে নিষিদ্ধ করা হয়েছে বিজ্ঞপ্তি তা উল্লেখ করা হয়নি।

জানা যায়, শুক্রবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তার (চিকিৎসক) ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। ওই চারজন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য (ভিসি) মো. শারফুদ্দিন আহমেদের অনুসারী বলে পরিচিত। বিশ্ববিদ্যালয়ে মারামারি ও গন্ডগোলের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।